
মোশি ও জ্বলন্ত ঝোপ, মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট থেকে, পাবলিক ডোমেইন।
যীশু মন্দিরে ধর্মীয় নেতাদের সঙ্গে কথা বলছিলেন। তাঁরা তাঁকে জিজ্ঞেস করলেন, তিনি নিজেকে কে বলে মনে করেন। তাঁরা তাঁর পরিবারকে চিনতেন। তিনি কোথা থেকে এসেছেন, তাঁরা জানতেন। তিনি কী করে এমন কথা বলতে পারেন?
যীশু বললেন, “সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, অব্রাহামের জন্মের পূর্ব্ব হইতে আমি আছি।”
অব্রাহাম যীশুর দুই হাজার বছর আগে বেঁচে ছিলেন। কিন্তু যীশু বলেননি, “অব্রাহামের আগে আমি সেখানে ছিলাম।” তিনি বললেন, “আমি আছি।” এগুলো সেই কথা, যা ঈশ্বর জ্বলন্ত ঝোপের কাছে মোশিকে বলেছিলেন: “আমি যে আছি সেই আছি।”
নেতারা তাঁর মানে ঠিক ঠিক বুঝলেন। তাঁরা পাথর তুলে তাঁকে মারতে গেলেন। কিন্তু যীশু তাঁদের কাছ থেকে সরে গেলেন।
তিনি পিছু হটলেন না। তিনি কথাটা এড়িয়ে গেলেন না। তিনি স্পষ্ট করে বললেন, তিনি কে।
তোমার কী মনে হয়, তিনি কী বলতে চেয়েছিলেন? যীশু যদি সত্যিই তিনি যেমন বলেছেন তেমনই হন, তাহলে কী বদলায়? আর তাঁর কথা নিয়ে তুমি কী করবে?